1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় মৃত্তিকা দিবসে বক্তারা: `বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি পেলেও, কৃষি জমি অর্ধেকে নেমে এসেছে’

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: “মাটি: খাদ্যের সুচনা যেখানে” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট পাবনার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাটি হলো মা, যেমন মা ভালো থাকলে সন্তান ভালো হয় তেমনি মাটি ভালো থাকলে ফসল ভালো হয়। বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি পেলেও, কৃষি জমি অর্ধেকে নেমে এসেছে। মাটির কাছ থেকে আমরা অনেক নিচ্ছি, কিন্তু মাটি ভালো রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি না। আমরা প্রতিনিয়ত মাটি নষ্ট করছি। মাটি চাষ উপযোগী করতে সময় লাগে ৫শ’ থেকে এক হাজার বছর। মাটি ভালো রাখতে অতিরিক্ত সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাটি পরীক্ষা করতে কৃষকদের পরামর্শ দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের খনিজ সম্পদের অভাব তাই মাটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভুমি ব্যবহার করতে হবে। এর আগে সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ফারিস্তা করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল আলম, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন আল আহসান চৌধুরী, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন, জেলা জনশক্তি বিষয়ক কর্মকর্তা আখলাক উজ জামান।
মুল প্রবন্ধ উপাস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন আল আহসান চৌধুরী, ডকুমেন্টারী প্রদর্শন করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies