1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকার ক্ষতি করতে গিয়ে আমাদের লাভ করেছ: নজরুল ইসলাম খান

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার আমাদের ক্ষতি করার জন্য কাজ করেছে। কিন্তু সেই সুযোগে আমাদের কিছু লাভ হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, জিয়া অরফানেজ ফান্ডের অর্থ অব্যবস্থাপনার জন্য বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। তছরুপ হয়নি। একজন প্রধানমন্ত্রীর তো অনেক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে। তার পক্ষে তো সবদিকে খেয়াল রাখা সম্ভব নয়। তিনি লুট করে নেননি। বর্তমানে সেই প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার উপরে হয়ে গেছে।
তিনি বলেন, সরকারের বাধার কারণে ৩ ঘণ্টার সমাবেশ তিনদিনের হয়ে গেছে। রাজশাহীতে সারা বিভাগের মানুষ আশ্রয় নিয়েছে। রাজশাহীর মানুষ তাদের খাবার দিয়েছে। বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়েছে। তাদের কষ্ট সবার সামনে, বিশ্বের সামনে উঠে এসেছে। অনেকেই দল করে না কিন্তু আমাদের সহায়তা করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, প্রতিটি সমাবেশে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। সামরিক শাসন দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি। কিন্তু এমন অভিজ্ঞতা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘রাজশাহীতে বাস ধর্মঘট হবে না’। কিন্তু রাজশাহীতে হয়েছে। বিএনপির সমাবেশ শেষ হবার সঙ্গে সঙ্গে ধর্মঘট শেষ। এটা মানুষের সাথে রসিকতা ছাড়া কিছুই না।
তিনি বলেন, ধর্মঘট হলে পুলিশ সেটিকে বাধা দেয়। কিন্তু এই বাস ধর্মঘটে পুলিশ নেতাকর্মীদের সহায়তা করেছে। নেতাকর্মীদের বাস থেকে নামিয়ে দিয়েছে। এতে কি সরকারে জনপ্রিয়তা বৃদ্ধি পায়? যারা আস্তে পারেনি তাদের সরকারে বিরুদ্ধে ভাবমূর্তি তৈরি হয়েছে। এটি আমরাও আরও ছড়িয়ে দিতে চাই।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রশাসন দলীয়করণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি এদেশ দখলে রাখতে রাজাকার-আলবদর তৈরি করেছিল। একইভাবে এখন পুলিশ, র‌্যাব, বিজিবি হলো নব্য রাজাকার। প্রশাসনের এ লাঠিয়াল বাহিনীই বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies