1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আবুল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গ্রেফতার মাদক কারবারি মোঃ আবুল হোসেন বাঘা থানাধিন দক্ষিন মিলিক গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম। তিনি জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পরে, বাঘা থানাধীন পুরাতন বাসটার্মিনালের একটি কাউন্টারের প্লাস্টিকের ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঈগল বাস কাউন্টারের ভিতরে অভিযান চালিয়ে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে, জব্দকৃত ফেনসিডিলগুলি তার। সে আরও জানায়, একই কায়দায় দির্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফেনসিডিল সরবরাহ করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে বাঘা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies