1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষ, পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সড়ক পরিবহন নেতাদের যৌথ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতবার (১ ডিসেম্বর) থেকে আমরা রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি ১০ দফা দাবি পূরণ না হওয়ায় আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আমাদের মিটিং হয়। সেখানে তিনি আমাদের দাবির যেগুলো তারা আয়ত্তের মধ্যে সেগুলো আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন করবেন- এমন আশ্বাসেই আমরা আবার যাত্রী পরিবহনে ফিরেছি। আজ বিকেল ৪টা থেকে সব রুটের গাড়ি চলাচল শুরু হয়েছে।

এর আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরপর বৃহস্পতিবার থেকেই ঘর্মঘট পালন করেন তারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies