1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

কাপ্তাই হ্রদে পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওযায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসেছে।  রোববার সকাল ১০টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান, কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র দুই নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

তিনি আরো জানান, এ কেন্দ্রের এক নম্বর ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোনো সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই হ্রদের পানিস্বল্পতায় এক নম্বর ইউনিটসহ ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৯০ দশমিক ০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

হ্রদের রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬ দশমিক চার (এমএসএল) এবং কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ (এসএসএল)।

উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর পাঁচটি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।

তবে বছরের এই মৌসুমে কাপ্তাই হ্রদে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলেও বিঘ্ন ঘটে।

এতে করে নৌপথে চলাচলরত যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies