1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

বিএনপিকে এখনো নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার পল্টন এলাকায় বিএনপিকে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি এখনো দেয়া হয়নি। শনিবার (২৬ নভেম্বর) রাজধানীতে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোথাও বড় সমাবেশ সম্ভব নয় বিধায় বিএনপিকে সেখানে আয়োজনের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি আরো দুটি ভেন্যু চেয়েছিল। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারও এটি (সিদ্ধান্তটি) উপযুক্ত বলে মনে করেন।

আসাদুজ্জামান বলেন, ‘সেখানে আওয়ামী লীগের কিছু কর্মসূচি হওয়ার কথা রয়েছে, এরপর বিএনপি তাদের সমাবেশ করতে পারবে।’

পল্টনে তাদের সমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হবে বলে বিএনপির মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি আরো বলেন, ‘যেখানে উপযুক্ত সেখানেই সরকার অনুমতি দেয়। নয়াপল্টন এলাকায় সমাবেশ করার জন্য এখনো তাদের আনুষ্ঠানিক কোনো অনুমতি দেয়া হয়নি।’

বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত বিশাল সমাবেশ আর কোথায় হতে পারে? বিএনপি সংসদের সামনে ভেন্যুর জন্য অনুরোধ করলেও সেখানে কাউকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না।’

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies