1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

কুমিল্লায় পরিবহন ধর্মঘট নেই, তবুও আগে আসছেন বিএনপি নেতাকর্মীরা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

রাত পোহালেই শনিবার কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এরমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে মাইক স্থাপনের কাজ। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।

জুমার নামাজের পর মাঠে গিয়ে দেখা যায় মাঠে যারা মিছিল নিয়ে প্রবেশ করছেন তাদের অধিকাংশই ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের নেতাকর্মী। এছাড়াও কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

চাঁদপুরের শাহরাস্তি থেকে মিছিল নিয়ে আসা ছাত্রদল কর্মী রনি ও বিল্লাল জানান, তিন-চারদিন ধরে পরিবহন ধর্মঘট নিয়ে টেনশনে ছিলাম, তাই আগেই চলে এসেছি, দুপুরের প্যাকেট খাবার পেয়েছি, রাতে এখানেই অবস্থান করবো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের যুবদল কর্মী আশেক এলাহী ও আবদুর রহিম বলেন, কাল শনিবার ভোরে আসার কথা ছিল, কিন্তু সমাবেশস্থলে এসে স্থান না পাওয়ার চিন্তায় আমরা আগেই ৩০-৩৫ জন চলে এসেছি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, আমরা উত্তর জেলার নেতাকর্মীরা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনের নেতৃত্বে ঐক্যবদ্ধ, এরই মধ্যে নগরীতে আমাদের উত্তর জেলার অন্তত ৪০ হাজার নেতাকর্মী চলে এসেছেন, বাকীরা রাতের মধ্যে চলে আসবে। নগরীতে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, সন্ধ্যার মধ্যেই মাঠ ভরে যাবে। পরে হয়তো নগরীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেবে। মাঠে যারা অবস্থান করছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সিনিয়র নেতাদের জন্য নগরীতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।

বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies