1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে : ড. মোশাররফ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকারের বিদায় সময়ের ব্যপার মাত্র। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকালে কুমিল্লা নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুতের খাতের দুরাবস্থা আর লোডশেডিং ইস্যু উল্লেখ করে বলেন, বিদ্যুৎখাতে ডাকাতি করার জন্য এদেশের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা করেছে সরকার।

এই অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যার করার জন্য দায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী, দেশ থেকে টাকা পাচারের জন্য দায়ী, বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য দায়ী, ডলার পাচারের জন্য দায়ী তাদেরকে ক্ষমতায় রেখে এই সঙ্কট উত্তরণ সম্ভব নয়।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের ইতিহাসে কোনো স্বৈরশাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি। আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকদের নামানো হয়েছে। যারা মানুষকে গুম-খুন করেছে, তারা আইনের শাসন ফিরিয়ে দিতে পারবে না। যারা দুর্নীতি করে, লুটপাট করে, তারা অর্থনীতিকে ফিরিয়ে দিতে পারবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারা কখনো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না।’

দেশের মানুষ জাগ্রত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে চাইছে। কিন্তু এই সরকার মানুষের সেই আন্দোলনকেও নস্যাৎ করার চেষ্টায় রয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে সভায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল আজিম, মনজুরুল আহসান মুন্সি, আবদুল গফুর ভূঁইয়া, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies