1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পুরোনো পদ্ধতি বাদ দিয়ে এবার আধুনিক প্রযুক্তিতে চলবে ট্রেন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: শত বছরের পুরোনো পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ‘ঈশ্বরদী’ স্টেশনে পুরোনা পদ্ধতিতে সুইচ কেবিনে রিলে-ইন্টারলকিং পদ্ধতিতে সকল ট্রেন চলাচল করতো। এবার সেই পদ্ধতি বাদ দিয়ে কম্পিউটারইজড পদ্ধতিতে (আধুনিক প্রযুক্তি) চলাচল করবে ট্রেন।

ঈশ্বরদী-রূপপুর রেললাইন প্রকল্পের আওতায় বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সুইচ কেবিনে কেক কেটে এর উদ্বোধন করেন।

এর আগে বেলা ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী জংশন স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে খুলনা থেকে আসা রাজশাহী অভিমূখী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রথম নতুন পদ্ধতিতে ছেড়ে যায়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রূম্পা, ঈশ্বরদী জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান টিভিএম সিগন্যালিং ট্রান্সপোর্ট সিস্টেম প্রাঃ লিঃ এর প্রকল্প পরিচালক কামরুজ্জামান।

পাকশীর সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ বলেন, ‘পূর্বে যেটা ছিল, রিলে-ইন্টারলকিং, দীর্ঘদিনের পুরোনো হওয়ার কারণে ওই পদ্ধতিতে ট্রেন চলাচল করানো বেশ কঠিন হয়ে পড়েছিল। সেই প্রেক্ষিতে রেলওয়ের ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রেললাইন প্রকল্পের আওতায় ঈশ্বরদী জংশন স্টেশনে নতুন করে কম্পিউটারইজড সিস্টেমে ট্রেন চালানোর পদ্ধতি চালু করা হলো।

তিনি আরও বলেন, ১৯৮৫ সাল থেকে পুরোনা পদ্ধতিতে ট্রেনগুলো চালানো হতো। সেই পুরোনা সিস্টেম বাদ দিয়ে সময়োপযোগী আধুনিক প্রযুক্তিতে ট্রেন চালানো বেশ সহজ হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, এতদিন ঈশ্বরদীতে রিলে-ইন্টারলকিং সিস্টেমে ট্রেন চলাচল করানো হতো। ট্রেন স্টেশনে আসার আগে আউটারে দাঁড়িয়ে থাকতো। এসময় এটা চাপ দিতে হতো, ওটা চাপ দিতে হতো। এখন একটা বাটন চাপলে পুরো রেললাইন ক্লিয়ার হয়ে যাবে। ট্রেনগুলো সহজে চলাচল করবে। তাছাড়া এই পদ্ধতি বেশ সহজ ও সাশ্রয়ী। আগের পদ্ধতিতে খরচ বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies