1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ ১৩৬ বছর বয়সি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ বদলগাছীতে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজ নিজ এলাকার ক্যাম্পে রান্না করে খাচ্ছেন নেতাকর্মীরা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে শনিবারের বিএনপি’র গণসমাবেশ ঘিরে বিভিন্ন জেলা থেকে তিন দিন আগে থেকেই দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। জুমার নামাজ শেষে নিজ নিজ এলাকার ক্যাম্পে রান্না করে দুপুরের খাবার খাচ্ছেন নেতাকর্মীরা। দুপুরে সামবেশস্থল ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া সমাবেশস্থলে আগন্তুক নেতাকর্মীদের জন্য রয়েছে ডা: জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প। আয়োজকরা জানান, বুধবার থেকে বিভিন্ন ধরনের খাবার ফ্রি বিতরণ করা হচ্ছে। সমাবেশস্থলের মূল গেইটের সামনে এই ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্পের তত্ত্বাবধানে রয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক সরফরাজ আহমেদ শরফু। খাদ্য বিতরণ করছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুনায়েদ আহমেদ চৌধুরী, সিলেট জেলা যুবদল নেতা এস রহমান সায়েফ, জকিগঞ্জ উপজেলা যুবদল সদস্য হুমায়ূন রশিদ রিফাত, সেলিম আহমেদ চঞ্চল, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম রিপন, আব্দুস সামা, জাকির আহমেদ প্রমুখ।

তারা জানান, বুধবার থেকে বিভিন্ন ধরনের খাবার ফ্রি বিতরণ করা হচ্ছে। শনিবার সমাবেশের আগ পর্যন্ত এভাবেই খাদ্য পরিবেশন করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চার হাজার মানুষকে ফ্রি ফুড ক্যাম্প থেকে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তারা। বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে পোলাও, পাউরুটি, কলা, পানি ও বিভিন্ন ধরনের ফল-ফ্রুট।

সমাবেশে আগন্তুক আমদাজ আলী বলেন, ‘আমি হবিগঞ্জ থেকে দু’দিন আগে এসেছি। তারা সুন্দর একটি ব্যবস্থাপনা করেছে। আমিও এখান থেকে পানি এবং পোলাও খেয়েছি।’

জুনায়েদ আহমেদ নামের আরেকজন বলেন, ‘ডা: জোবায়দা রহমান ফ্রি ফুডের ব্যবস্থাপনা খুব ভালো। আমিও পানি ও পাউরুটি পেয়েছি।’

সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, ‘আমরা বুধবার দিবাগত রাতেই সমাবেশস্থলে এসেছি। আরো নেতাকর্মীরা আসছেন। যারা এসেছে নিজেরাই রান্না করে খাবার খাচ্ছে।’

বালাগঞ্জ থেকে আসা বিএনপি নেতা হেলাল নির্ঝর বলেন, ‘ধর্মঘট ও বাধা-বিপত্তি ডিঙিয়ে আমরা সমাবেশস্থলে এসেছি, সব মিলিয়ে এখন আলিয়া মাঠে উৎসবের আমেজ বিরাজ করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies