1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের সীমান্ত পুনরায় চালু করতে দু’ রাষ্ট্রের বৈঠক অনুষ্ঠিত 

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত হাট পুনরায় চালু করতে ভারত-বাংলাদেশের যৌথ জেলা প্রশাসক পর্যায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বালিয়ামারী  সীমান্ত হাট প্রাঙ্গনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস আমপাতি জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রট শ্রী খারমাওফ্লাং এর নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  বৈঠকে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুনরায় সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ ভারত-বাংলাদেশের ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়ের চরে ১০৭২ আন্তর্জাতিক পিলারের ১৯ নম্বর সাব পিলারের কাছে জিরো পয়েন্টে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা বর্ডার হাট নামে ভারত-বাংলা যৌথ বাজার চালু হয়। এতে কর্মসংস্থানেরও সুযোগ হয় ক্রেতা-বিক্রেতাসহ কয়েক হাজার স্থানীয় মানুষের। সীমান্ত হাট চালুর পর দু’রাষ্ট্রের ৫কিলোমিটারের মধ্যে উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানি করা হতো।
এরপর করোনা মহামারীর প্রাদুর্ভাবে প্রশাসনিক ভাবে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেয়া হয়েছে ভারত-বাংলা যৌথ বাজার। প্রায় আড়াই বছর ধরে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ, আয়-রোজগারহীন হয়ে দুশ্চিন্তায় দিন পার করছে সীমান্তবাসীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies