1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় অত্যাধুনিক অস্ত্রসহ চরমপন্থী দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জেলার আটঘরিয়া উপজেলার একদন্তে আত্মসমর্পনকৃত সর্বহারা নেতা চাঞ্চল্যকর মুসা হত্যায় জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার চাটমোহর উপজেলার কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার মো. নায়েব আলীর ছেলে মো. একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দূর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) ও রাজবাড়ী জেলার চরভরাটের মো. আজিজুল আয়নাল প্রামানিকের ছেলে জালাল প্রামানিক (২৮)।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুন পাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশের দুটি চৌকশ দল।

অভিযানে ৫ চরমপন্থীকে কোনও ধরনের রক্তপাত ছাড়াই গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশি এসএমসি, এসএমসি’র ম্যাগাজিন, এসএমসি’র ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি শর্টগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পনকৃত (১৬নং সিরিয়াল) সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। বিকেল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে মুসা খাকে হত্যা করে চলে যায়। এসময় তারা সর্বহারা জিন্দাবাদ, মাওবাদি বলশেভিক জিন্দাবাদ স্লোগান দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies