1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিরাদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ ১৩৬ বছর বয়সি অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ বদলগাছীতে বিএনপির ধানের শীষের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত

আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছে সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে সরকার ডুগডুগি বাজাচ্ছে। দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফএর ঋণ নিয়ে সরকার জনগণকে আবারও ঋণের মধ্যে ফেলছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন। ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এর আগে বলেছিলেন আইএমএফের ঋণ লাগবে না, এখন কেন সরকার আইএমএফের ঋণ নিচ্ছে? কারণ, দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছে। আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে? এখন আরেকটা ঋণের মধ্যে ফেলেছেন জনগণকে। আওয়ামী লীগ সরকার আসার পর জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। আমরা করোনার সময় মেগা প্রকল্পগুলো বন্ধ করতে বলছিলাম।

তিনি বলেন, টাকা পাচার করে বিদেশে ব্যবসা করার হিড়িক পড়েছে। একটি দেশে বাংলাদেশিদের বিনিয়োগের হিড়িক পড়েছে। সেখানকার শেয়ার ব্যবসাসহ নানান জায়গায় বিনিয়োগ করছে।

বিএনপির এ মুখপাত্র বলেন, গত ১৪ বছরে বিরোধী দল দমনে সরকার গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ক্ষমতাসীনদের হাতিয়ার হচ্ছে মামলা দেওয়া। পুরনো যেসব মামলা ছিল, সেগুলো সচল করা হচ্ছে। ১৪ বছর ধরে একই খেলা চলছে। মামলা দিয়ে দমানো যাবে না। গণসমাবেশে বাধা দেওয়া হচ্ছে। তারা জানে না প্রতিটি ফ্যাসিবাদের পতন হয়েছে গণআন্দোলনের মাধ্যমে। নূর আলমদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের পুরনো চেষ্টায় লিপ্ত সরকার তাই সবাইকে সতর্ক থেকে জনগণের দাবি আদায়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গুম, খুন, নিখোঁজ পরিবারের সদস্যদের দ্বারা ১০ বছর আগে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন হয়। এখন এর বিপরীতে ‘মায়ের কান্না’ তৈরি করেছেন। পুরনো অলীক ইস্যুকে সামনে এনে চক্রান্ত করছে স্বাধীনতার আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার।

তিনি বলেন, জিয়ার মাজার সরিয়ে নেওয়ার কথা বলে ষড়যন্ত্র করা হচ্ছে, বিএনপি এটাকে হালকা করে নিচ্ছে না। এর মাধ্যমে জনগণের নজর ভিন্ন দিকে নিতে চায়, তা হতে দেবে না বিএনপি। নিরপেক্ষ সরকারের হাতে অবিলম্বে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় এবং সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফজলুল হক মিল, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর নেতা ইসরাক হোসেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies