1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

সরকার পতনের ভয়ে আর্তনাদ করছে : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

পতনের ভয়ে সরকার আর্তনাদ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দুর্নীতির উল্লম্ফন এবং উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না দেখে প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরা অসত্য, বিভ্রান্তমূলক, মনগড়া ও মিথ্যাচার করছেন। বুধবার (৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্র্যময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বহুমাত্রিক মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে। এর মাধ্যমে মূলত দেশের ওপর চলছে আওয়ামী সমষ্টিগত দখলদারি।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালত থেকেও তারা ফরমায়েশি রায় বের করেছে দাবি করে রিজভী বলেন, মিথ্যার বাড়াবাড়ির কোনো বিজয় হতে পারে না। এবারই সরকারকে আঁকড়ে থাকা মসনদ থেকে সরে যেতে হবে।

যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের জোর আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা যোগ করেন, রফিক হাওলাদার এবং হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তির দাবিও করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies