1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে প্রায় আড়াই কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামের সীমান্ত এলাকায় জব্দ করা ভারতীয় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা মূল্যের বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নে প্রশিক্ষন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত এলাকায় মালিক বিহীন ও মালিকসহ জব্দ করা এসব মাদক দ্রব্য ধ্বংস করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান (বিএসপি, পিএসসি), রংপুর সেক্টরের সেক্টও কমান্ডার কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন পিএসসি, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, চিপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমল আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, কাস্টমস সুপার তাপস কুমার সাহা সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জেলার সীমান্ত রক্ষী বাহিনীসহ সবগুলো বিভাগের সহযোগীতায় এবং সীমান্ত এলাকায় জনসচেতনতার মাধ্যমে মাদক নিমর্ূলে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষার্থে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনে থাকা ১শ ৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৯ সালের ১ আগষ্ট থেকে ২০২২ সালের ৩১ আগষ্ট পর্যন্ত এসব মাদব দ্রব্য উদ্ধার করে বিজিবি। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ৬ হাজার ৬শ ৭ বোতল ভারতীয় মদ, ২শ ৪২ কেজি গাঁজা, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪৯ হাজার ১৮ পিস ইয়াবা, ৫ বোতল বিয়ার রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৬৫ টাকা বলে জানায় বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies