1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী চাঁন হত্যা মামলার পরিকল্পনাকারী রঞ্জন গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল বারী মণ্ডল চাঁন (৪৪) হত্যা মামলার মূল পরিকল্পনাকারী রঞ্জন আলীকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কলোনী চকফরিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রঞ্জন ওই এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে। তার নামে থানায় চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। রোববার এসব তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমাণ্ডার নজরুল ইসলাম।

তিনি বলেন, বগুড়া শহরের চকফরিদ এলাকার শিক্ষানবিশ আইনজীবী ও বিএনপির রাজনীতিতে যুক্ত আব্দুল বারী চাঁনের সাথে রঞ্জনের জমি নিয়ে বিরোধ ছিল। গত ১ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে আদালতের উদ্দেশে রওনা হন আব্দুল বারী চাঁন। এ সময় ওঁৎ পেতে থাকা রঞ্জনের চাচা শ্বশুর আব্দুর রহিম, শ্যালক মেহেদীসহ চার-পাঁচজন মিলে আব্দুল বারী চাঁনকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চাঁন মারা যান।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমাণ্ডার আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ রঞ্জনকে গ্রেফতার করা হয়। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies