1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নওগাঁ জেলা চ্যাম্পিয়ন

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩০২ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জননেতা ছলিম উদ্দিন তরফদার এম.পি আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নওগাঁ জেলা ট্রাইবেকারে ০ (৩) – ০ (২) গোলে বগুড়া জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। খেলাশেষে চ্যাম্পিয়ান দলের হাতে ৭০ হাজার টাকার চেক ও ট্রফি এবং রানার আপ দলের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। এ সময় উপস্থিত ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এম.পি, আনোয়ার হোসেন হেলাল এম.পি, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পি.এ.এ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক ও এম.পি’র প্রতিনিধি আব্দুস সালাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, হ্যান্ডবল ফেডারেশনের সদস্য রজত কান্ত গোস্বামী প্রমুখ। উক্ত খেলায় প্রায় ১৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies