1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি কালাই-জয়পুরহাট মহাসড়কে প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি সভাপতিত্বে বক্তব্য দেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রতœা রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উপজেলা সমবায় অফিস সহকারী হারুনুর রশীদ, মাহুবুবর রহমান ও মর্তুজা পারভীন, সফল সমবায়ী নাসিমা বিবি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies