1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত মানবকন্ঠ ও চ্যানেল এস টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাগরের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদ ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ

বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অসুস্থ, বয়োঃবৃদ্ধ তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি। কিন্তু, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়বাড়ি করে তাহলে আবার জেলে পাঠিয়ে দেব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে তাদের (বিএনপি) কি অবস্থা, আজকে তাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে দলের জন্ম সামরিক শাসকের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারির দ্বারা, তারা আবার গণতন্ত্র কি উদ্ধার করবে? সেটাই আমার প্রশ্ন। আবার সেই কথা শুনে কিছু লোক তাদের সাথে তাল মিলায়। এদের জ্ঞান-বুদ্ধি কোথায় থাকে? তারা কি বাস্তবটা বুঝতে পারে না। আর নেতৃত্ব কোথায়? বিএনপি যে লাফালাফি করে তাদের নেতা কই?’

তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, তার সাত বছরের সাজা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এতিমদের নামে বিদেশ থেকে যে মোটা অংকের টাকা এসেছিল সেই একটি টাকাও এতিম পায় নাই বা ওই ট্রাস্টের না সব টাকা গেছে নিজের নামের নিজের অ্যাকাউন্টে। সেখানেও সে ধরা খেয়েছে এবং মামলা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার সেই মামলা দিয়েছে এবং ১০ বছরের জেল হয়েছে। তাদেরই প্রিয় ইয়াজদ্দিন, মইনউদ্দিন ও ফখরুদ্দিন গং এই মামলা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রারম্ভিক বক্তৃতা করেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, নজরুল-কন্যা সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সভাটি সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে খুনী রশিদকে ভোট চুরি করে খালেদা জিয়া পার্লামেন্টে বসানোর মাধ্যমে খুনীদের পৃষ্ঠাপোষকতা করেছে। আর ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়া ও খালেদা জিয়া যে সম্পূর্ণভাবে জড়িত তাতে আর কোনো সন্দেহ নেই। কারণ, সংসদে এনিয়ে আওয়ামী লীগকে আলোচনা করতে দেয়া হয়নি। উল্টো খালেদা জিয়া বলেন- তিনি (শেখ হাসিনা) ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। অর্থাৎ একটি অপরাধ করার পর পরে সেই অপরাধটা অন্যের ঘারে চাপানোর ট্রিকসটা তারা ভালোভাবেই জানেন।’

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ’৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো কথা নেই, কিন্তু একটা মানুষের গায়ে হাত দিলে ছাড়বো না। আর বিএনপি যে এতো লম্ফ-ঝম্প করে তাদের দলের মাথা কোথায়? সবাই তো দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দেশের মানুষ কেন তাদের পাশে থাকবে?’

আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের গত সাড়ে ১৩ বছরের দেশের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের কথা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সামনে নির্বাচন। আমরা মানুষের মন জয় করে এবং দেশের উন্নয়ন করেই নৌকার পক্ষে ভোট আনবো। দেশের মানুষ আর সেই অশান্ত পরিবেশ চায় না, শান্তির পরিবেশ চায়, দেশের উন্নতি চায়। তাই দেশের জনগণ আওয়ামী লীগকেই চায়, কেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশে শান্তি, উন্নয়ন আর অগ্রগতি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে। তারা অগ্নিসন্ত্রাস করে সাড়ে তিন হাজার মানুষকে দগ্ধ করেছে, শত শত মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে হত্যা করেছে। যত কিছু ধ্বংসাত্মক কাজ করতেই তারা (বিএনপি) পারদর্শী। বিএনপি-জামায়াত জোটের সেই ভয়াল দুঃশাসন, অত্যাচার-নির্যাতন, হাওয়া ভবনের কথা কী দেশের জনগণ ভুলে যাবে? কেন দেশের জনগণ তাদের পাশে থাকবে?’

এ সময় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের টানা তিন বছরের মেয়াদে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, ‘মহামারীর মধ্যে দেশের এখন মাথাপিছু আয় ৩ হাজার ডলারের কাছাকাছি। গ্রামের একদম তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিয়ে গেছি। বিএনপির নীতি ছিল খাদ্য ঘাটতি দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা নিয়ে চলা। আর আওয়ামী লীগের নীতি হচ্ছে ভিক্ষা নেব না, নিজেরা ফসল ফলিয়ে নিজেরা চলবো, আত্মমর্যাদা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবো। আমরা তা করতে পেরেছি।’

এ সময় তিনি দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে সেজন্য দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো।’

করোনা ভ্যাকসিন ও টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা করার কথা অনুষ্ঠানে তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘অনেক উন্নত দেশও করোনার ভ্যাকসিন জনগণকে বিনামূল্যে দিতে পারেনি। আমরা তা দিয়েছি। বুস্টার ডোজ চলছে। এখন বাচ্চা-শিশুদের করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু ভ্যাকসিনই নয়, করোনার টেস্টও বিনামূল্যে করা হচ্ছে। একেকটা ভ্যাকসিন ও করোনা টেস্ট করতে হাজার হাজার টাকা খরচ হয়। সেটি আমরা বিনামূল্যে দিচ্ছি। কারণ আমাদের কাছে দেশের মানুষের জীবন রক্ষায় হচ্ছে বড় ব্যাপার। এমন অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় থাকতো তবে ভ্যাকসিনের অভাবে হাজার হাজার লাশ পড়ে থাকতো। ভ্যাকসিনের টাকা হাওয়া ভবন লুটে খেয়ে নিতো।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies