1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দারিদ্র বাড়ছে: খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দিতে পারবে। মেশিনের মাধ্যমে নয়, ইভিএমে নয়, নিজের হাতে যেন ভোট দিতে পারে। সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দারিদ্র ক্রমেই বাড়ছে। দারিদ্রের হার আজ ২০ শতাংশ থেকে ৪২ শতাংশে উন্নীত হয়েছে। জনগণ এ সরকারের বিরুদ্ধে আজ জেগে উঠেছে। বিশ্বের কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি, তাই আমরা সমমনা দলসহ সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’ বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ড. খন্দকার মোশাররফ এসব কথা বলেন। এ সময় তিনি সব বাধা-বিপত্তি উপেক্ষ করে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। কুমিল্লায়ও ধর্মঘট ডাকা হলে বিকল্প উপায়ে সমাবেশে আসার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে। দেশের রিজার্ভের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশে বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক। লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। দেশের মানুষ বিচার পায় না। ক্ষমতায় টিকে থাকতে বিচার ব্যবস্থাকেও সরকার কুক্ষিগত করে রেখেছে। আমরা সমাবেশ করব, এটারও স্বাধীনতা নাই। সরকার নার্ভাস হয়ে আমাদের সমাবেশে বাধা সৃষ্টি করছে। সরকার শ্রমিকদের বাধ্য করছে স্ট্রাইক করার জন্য। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ হয়েছে। আমাদের সমাবেশ যখন শেষ, পরিবহন ধর্মঘটও শেষ। তারা পরিবহন ধর্মঘট করছে যেন আমাদের সমাবেশে মানুষ আসতে না পারে। কিন্তু মানুষ সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার ফরমায়েশি রায়ে আমাদের নেত্রী গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে। তিনি গণতন্ত্র মুক্তির আন্দোলন করছিলেন। সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে। আমাদের আগামীর যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের দাবি, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে রায়, সেই রায় বাতিল করতে হবে এবং তাকে দেশে এসে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে।’

দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উলতাহ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আমিন-উর রশিদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, আনোয়ারুল আজিম ও আবদুল গফুর ভূঁইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা আবুল কালাম, আক্তারুজ্জামান, এএফএম তারেক মুন্সী, অ্যাডভোকেট এমএ মান্নান, রায়হান হারুন, উদবাতুল বারী আবু, হাজী জসিম উদ্দিন, ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। এ সময় কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies