1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপির সমাবেশের আগে রংপুরে পরিবহন ধর্মঘট

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত েএ ধর্মঘটের ডাক দেয় রংপুর জেলা মটর মালিক সমিতি। বৃহস্পতিবার দুপুরে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন। অভিযোগ উঠেছে, মহাসড়কে নসিমন-করিমন বন্ধ এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে এই পরিবহন ধর্মঘটের কথা বলা হলেও বিএনপির গণ সমাবেশে জনস্রোত ঠেকাতেই এটি সরকারি পরিবহন ধর্মঘট।

অভিযোগের ‍বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুজ জামান নিপ্পন বলেন, এটা বিএনপি বলতেই পারে। আমরা মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রাক্টর মালিক সমিতি ও মাইক্রোবাস মালিক সমিতি যৌথ সভার মাধ্যমে এই ধর্মঘট আহ্বান করেছি।

বিএনপি নেতারা বলছেন, পূর্বের তিনটি সমাবেশের মতোই এই পরিবহন ধর্মঘটকে উপেক্ষা করেই কালেক্টরেট ঈদগাঁ মাঠে জনস্রোত নামবে।

রংপুর বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ জানান, ‘পরিবহন ধর্মঘট কাম্যই ছিল। এটি হচ্ছে সরকারি পরিবহন ধর্মঘট। সরকারের নীতি নির্ধারকরা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ের তিনটি গণ সমাবেশ দেখেছেন, সেখানেও ধর্মঘট দেয়া হয়েছিল। মানুষ নির্বিঘ্নে এসেছে। আমরা মনে করি, এই পরিবহন ধর্মঘটের মাধ্যমে রাজপথ সরকার নিজেই আমাদের দখলে দিয়ে দিল। জনস্রোত কখনোই বাধা মানবে না। কাল সকাল থেকেই সেটি বোঝা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies