1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন: ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুই তিনটা সমাবেশ করে বিএনপির ভাবখানা এমন যে তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতা এতো সহজ নয়। আগামী ডিসেম্বরে খেলা হবে রাজপথে। বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে; কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘ফখরুল সাহেব, কোথায় আছেন, আসুন একটু খিলগাঁও। এক দিন আগে জনসভা করেছেন, এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি। জনস্রোত তো এখনো দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন।’

রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আজ বুধবার খিলগাঁও থানা ও ১ ২, ৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এ ছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, সদস্য সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য দেন।

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের মতো দাবির দুঃসাহস কী করে হলো। তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে। সংবিধান অনেক কচুকাটা করেছেন। জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এদের লজ্জা নেই, দেশ বিদেশে নালিশ করে বেড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে। নরেন্দ্র মোদি আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে এমন আশা থেকে বেরিয়ে ভোটের মাঠে আসুন।’

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণকে বলি, একটু ধৈর্য ধরুন। আপনারা কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies