1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

জনসমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন করছে : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

জনগণের সমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন করছে। শত বাধা উপেক্ষা করে খুলনার মহাসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষের যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ নির্বাচন চায়। বুধবার (২৬ অক্টেবর) সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে খুলনার মহাসমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত মাগুরার নেতাকর্মীদের দেখতে এসে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের ওপর নির্ভর করে দেশ চালাতে চাচ্ছে সরকার। কিন্তু জনগণ তা হতে দেবে না। তিনি আহত চিকিৎসাধীন মাগুরা সদর থানা বিএনপির সদস্য বিল্লাল হোসেন এবং জেলা ছাত্রদলের সদস্য ইউনুচ আলীসহ যেসব নেতা-কর্মী খুলনার সমাবেশ থেকে ফেরার পথে আহত হয়েছেন তাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টসরসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies