1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে এক র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক ডা: আশিষ কুমার, বিআরটিএ’র সহকারী পরিচালক হারুন অর রশিদ, মোটরযান পরিদর্শক ফায়সাল হাসান, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার আলী। সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক ভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলে সড়কে দুর্ঘটনা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies