1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

সরকার বেপরোয়াভাবে নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

সরকার এখন বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চ আদালতের জামিনে থাকা গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন আজ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এখন টিকে থাকার উপায় বিএনপি নেতাকর্মীদের পাইকারী হারে গ্রেফতার করা। সরকার এখন বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে। আইন আদালতেও কোনো প্রতিকার পাওয়া যায় না। আইন আদালতকে কব্জায় নিয়ে আওয়ামী সরকার দুঃশাসনকে প্রলম্বিত করছে, সেজন্যই বিএনপির নেতাকর্মীরা কোনো সুবিচার পায় না। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছে, রাজকোষ শূন্য হয়ে পড়েছে। চারদিকে হাহাকার উঠেছে। তাই নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার জন্যই বিরোধী কন্ঠস্বরকে স্তব্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নির্বিচারে ব্যবহার করছে অবৈধ শাসকগোষ্ঠী। সরকারের হুকুমেই আইন-আদালত-প্রশাসন উঠবস করে। উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত আলহাজ¦ মোঃ সোহরাব উদ্দিন বিদেশে থাকাকালীন গাজীপুরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার অভিসন্ধি করছে।

তিনি বলেন, দেশ আজ আওয়ামী স্বৈরশাসনে এক বৃহত্তর বন্দিশালা। বিএনপিসহ বিরোধী মতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়েরের উদ্দেশ্যই হচ্ছে নিরুদ্দেশ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য কেউ যেন আন্দোলন করতে সাহসী না হয়। তবে তৃণমূল থেকে মানুষ জেগে উঠতে শুরু করেছে। সরকারের অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে তারা এখন রুখে দাঁড়াচ্ছে। আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর বলেই তাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করতেই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কারাগারে প্রেরণ বর্তমান সরকারের হিংসাশ্রয়ী রাজনীতির আরেকটি জঘন্য বহিঃপ্রকাশ। তবে হত্যা-বিচারবহির্ভূত হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার ও কারারুদ্ধ করার মাধ্যমে দমন-পীড়ন চালিয়ে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাক্সক্ষা এদেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন মুহূর্তে জনগণের প্রবল স্রোত সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেই। বিএনপি মহাসচিব অবিলম্বে গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক আলহাজ¦ মোঃ সোহরাব উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies