1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার র‌্যাবকে ব্যবহার করে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। শুধু র‌্যবকে নিষেধাজ্ঞা দিলেই হবে না। র‌্যাব পরিচালনা করে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, তাদের কথার বাইরে র‌্যাব কিছুই করতে পারে না। তাই এই সরকারের ওপরেও নিষেধাজ্ঞা দেয়া উচিত। ইতোমধ্যে জনগণ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। শুক্রবার সকাল বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে সরকারের বিদায়ের আন্দোলন শুরু হয়েছে। আমরা সারাদেশে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। যদিও সরকারর আমাদের ভয়ে ভীত হয়ে গণতান্ত্রিক সভা-সমাবেশ গুলোতে বাধা দিচ্ছে। আপনারা জানেন, আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে আমাদের সমাবেশ রয়েছে। যা পূর্ব ঘোষিত। কিন্তু আমাদের সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ এই দিনে ময়মনসিংহে সমাবেশ ডেকেছে। এসব করে আমাদের আন্দোলনকে কোনোভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। আমরা কোনো বাধাই মানব না। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, আল-মামুন আলম, পৌর সভাপতি অ্যাড. আব্দুল হালিম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies