1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

হুমকি-ধামকি দিয়ে জনস্রোত ঠেকানো যাবে না : রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

আগামীকাল চট্রগ্রামে বিএনপির জনসমাবেশে উত্তাল জনস্রোত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামীকাল বন্দর নগরী চট্টগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে বিশাল জনসভা হবে। জনসভায় থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্রগ্রাম। সেই জনসভায় উপস্থিত হওয়ার জন্য শুধু চট্টগ্রামের জেলাগুলোর নেতাকর্মীরাই নন, সাধারণ জনগণও প্রস্তুতি নিয়েছেন। মলিন হওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ বিএনপির প্রতিটি সমাবেশে তারা উপস্থিত হন। এই খেটে খাওয়া মানুষ, নিপীড়িত মানুষ আজ এ সরকারের পতন চায় এবং তারা একটা স্বচ্ছ নির্বাচন চায়। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার এই সাধারণ মানুষদেরকে অনাহারে অর্ধাহারে রাখবে না। এই প্রত্যয় নিয়েই তারা বিএনপির সমাবেশে উপস্থিত হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান অবস্থা থেকে মনে হয় তৃণমূলে উত্থান শুরু হয়েছে। আগামীকাল ও বিএনপি’র সমাবেশে অনাহারে অর্ধাহারে থাকা মানুষ মলিন চেহারার মানুষ এর উপস্থিতি ব্যাপকহারে হবে। এছাড়াও সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ জমায়েত হবে। চট্টগ্রাম যখন উৎসবমুখর তখন ফ্যাসিবাদের যারা অনুসারী রয়েছেন ইন্সট্রুমেন্ট অর্থাৎ আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ র‍্যাব চেষ্টা করছে যেন সমাবেশে যাতে লোক কম হয়। তারা আমাদের চট্টগ্রাম মহানগরী উত্তর দক্ষিণ এবং বিভিন্ন জেলার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়েও হুমকি দিচ্ছে যাতে তারা সমাবেশে অংশগ্রহণ না করে। তাদের পরিবারের সাথে দুর্ব্যবহার করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, এই ধরনের পরিস্থিতি একমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব। তারা সবসময় এই ধরনের কাজ করে আসছে। কিন্তু জনগণের যে উত্তাল স্রোত সেই স্রোতকে হুমকি দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আটকাতে পারেনি। প্রতিটি জনসভায় এমনকি বেগম খালেদা জিয়ার জনসভায়ও তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই বাধা উপেক্ষা করে জনসভায় অংশগ্রহণ করেছেন লাখো মানুষ। পুলিশ প্রশাসন যতই বাধা দিক না কেন? বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি পরিবারের সাথে খারাপ আচরণ করুক না কেন? বাস মালিক শ্রমিকদের বেশি করে যাত্রী নিতে নিষেধ করুক না কেন সবকিছু উপেক্ষা করে আগামীকালের জনসমাবেশে ব্যাপক হারে মানুষের উপস্থিতি হবে।

রিজভী বলেন, ‘আগামীকাল চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রশাসন যে গণবিরোধী আচরণ করছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি তাদেরকে জোরালো কন্ঠে বলতে চাই, এই ধরনের গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আগামীকালের জনসভা জনস্বার্থের জনসভা। জনগণের দাবির জনসভা সেই জনসভায় যারা আসতে ইচ্ছুক তারা যেন ভালোভাবে আসতে পারে আপনারা এর কোন বাধা দিবেন না এবং সেখানে যে ধরনের ঘটনার কথা শুনছি এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায় আপনাদেরকে বহন করবেন।

পুলিশ প্রশাসন চট্টগ্রামে যে নেক্কারজনক ঘটনা সৃষ্টি করতে চাচ্ছে আবারো তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসময় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies