1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পলাশবাড়ী শাম্মী হত্যাকারিদের ফাঁসির বিচার দাবিতে বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী ( গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ শাম্মী বেগম (২৬) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলসহ মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে শহরের প্রাণ কেন্দ্র চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়বকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশী হস্তক্ষেপ-আশ্বাসে কর্মসূচী প্রত্যাহার করলে দুপুর সাড়ে ১২ টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে শাম্মী হত্যার বিচার দাবি সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন হাতে একটি মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে অবস্থানরত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি তুলে ধরেন বিক্ষোভকারিরা। এসময় ইউএনও কামরুজ্জামান নয়ন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেন।
শেষে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্ত্বরে বক্তব্য রাখেন, শাম্মীর বাবা শহিদুল ইসলাম, নানি লাইজু বেগম, খালা মাসুমা ইয়াসমিন ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমুখ।
শাম্মীর বাবা উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের বাসিন্দা কুষক শহিদুল ইসলাম বলেন, একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাতুলী গ্রামের আ: ছামাদের ছেলে ইটভাটা শ্রমিক জাহাঙ্গীরের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলোহ চলে আসছিল। যা নিয়ে শালিস দরবার চলমান ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শাম্মীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন।
এ ব্যপারে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies