1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নওগাঁয় ৫জন ভিক্ষুকের মাঝে ১৫টি ভেড়া ও খাদ্যানুষাঙ্গিক বিতরন

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভেড়া এবং খাদ্যানুষাংগিক বিতরন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রধানমন্ত্রীর ”ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কার্যক্রমের মাধ্যমে ভিক্ষুকদের মাঝে শনিবার সকালে ৫ জন ভিক্ষুকের মাঝে এসব বিতরন করা হয়েছে। নওগাঁ সরকারী শিশু পরিবারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিন বিল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫ জন ভিক্ষুককে ৩টি করে ভেড়া এবং এক মাসের খাদ্য অনুষাংগিক হিসেবে প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবন এবং নগদ এক হাজার টাকা করে বিতরন করা হয়। প্রত্যেককে সমপরিমান খাদ্যানুষাংগিক ও নগদ টাকা আগামী আরও ৫ মাস বিতরন করা হবে বলে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies