1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে অবদানের জন্য ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিঙ্গার নামের তিন বিজ্ঞানীকে এ বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

মঙ্গলবার স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

মানব বিবর্তনের ওপর গবেষণার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী হিসেবে সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবোর নাম ঘোষণার মধ্য দিয়ে এই বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য বিজয়ীদের এ পুরস্কার দেয়া হয়।

আগামীকাল ৫ অক্টোবর রসায়ন, ৬ অক্টোবর সাহিত্যে এবং ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বশেষ ১০ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ করা হবে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা।

বিশ্ব পরিবেশ সংক্রান্ত গবেষণার জন্য সাইকুরো মানাবে ও ক্লাউস হ্যাসেলমান যৌথভাবে এবং পরমাণু ও গ্রহ বিষয়ক ‘ইন্টার প্লে অব ডিজঅর্জার’ সংক্রান্ত গবেষণায় অবদানের জন্য জর্জিও প্যারিসি গতবছর এ পুরস্কার জিতেছিলেন।

পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ মার্কিন ডলার)। আগামী ১০ ডিসেম্বরে পুরস্কার হস্তান্তর করা হবে। এ অর্থ পুরস্কারের প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে অর্জিত। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies