1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে : ব্রিটিশ হাইকমিশনার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘বাংলাদেশের সুন্দর একটি সংবিধান রয়েছে। এই সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বলতে পারি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরো উন্নয়ন এনে দিতে পারে। বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ অতি দ্রুত আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে। আজ সোমবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। অনেক গার্মেন্টস পণ্য তো সাভারেই তৈরি হয়। আমাদের দেশ থেকেও বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। হাইকমিশনার হিসেবে আমি চাইব এই ক্ষেত্রটা আরো বড় ও সুন্দর হোক। আমি সেদিকে খুব ভালো করে লক্ষ রেখেছি। আমাদের সম্পর্কের সত্যিই ভালো একটি ভিত্তি আছে।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বছরে তিন বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। অনেক গার্মেন্টস পণ্য তো সাভারেই তৈরি হয়। আমাদের দেশ থেকেও বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। হাইকমিশনার হিসেবে আমি চাইব এই ক্ষেত্রটা আরো বড় ও সুন্দর হোক। আমি সেদিকে খুব ভালো করে লক্ষ রেখেছি। আমাদের সম্পর্কের সত্যিই ভালো একটি ভিত্তি আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আনোয়ার হোসেন, স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies