1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সয়াবিন তেলের দাম কমল লিটারে ১৪ টাকা

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

পাম অয়েলের পর এবার কমলো সয়াবিন তেলের দাম। বোতলজাত এক লিটারে কমেছে ১৪ টাকা। আর খোলা সয়াবিন তেলে ১৭ টাকা। নতুন দর অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার দাঁড়াবে ১৫৮ টাকায়। একইভাবে ৫ লিটারের বোতলে ৬৫ টাকা কমিয়ে ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।সোমবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকরার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দাম কমিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সিনিয়র সচিব বরাবর এ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংগঠনটি।

তবে এ দর হেরফের হতে পারে বলে জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী একটি কোম্পানির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে সমকালকে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনির মূল্য পরিস্থিতি পর্যালোচনা নিয়ে একটি সভা হবে। সেখানে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকরার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা করা এই দাম বহাল থাকতে পারে। আবার দাম আরও কম বা বেশিও হতে পারে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোজ্যতেল মালিক সমিতির সদস্যরা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে স্বাক্ষাত করেন। ওই সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার উপস্থিত ছিলেন। সভায় বর্তমান ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত হয়।

নতুন করে দাম কমানোর আগে খোলা সয়াবিনের লিটার ১৭৫, বোতলজাত এক লিটার ১৯২ এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা দরে বিক্রি হয়েছে। এর আগে ২৩ আগস্ট দাম বাড়নো হয়েছিলো ভোজ্যতেলের। প্রায় দেড় মাস পর দাম কমানো হলো।

এর আগে ২২ সেপ্টেম্বর ১৪৫ টাকা থেকে ১২ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৩৩ টাকা। যা ২৫ সেপ্টেম্বর থেক কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies