1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হবে যুগপৎ আন্দোলন : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

সরকার হটানোর ‘যুগপত আন্দোলন’ খালেদা জিয়ার নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে সংলাপ শেষে বিএনপি মহাসচিব এই কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সকলের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ উদ্যোগে হয়েছে। আমাদের নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা।

তিনি জানান, সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপি যুগপত আন্দোলন শুরু করবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সকালে বিএনপি মহাসচিব ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে সংলাপে বসেন। দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো: নজরুল ও গোলাম মোস্তফা।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলম খান।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা দ্বিতীয় গণআন্দোলনের দফা নির্ধারণ করার বিষয় নিয়ে আজকে জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার সাহেবের নেতৃত্বে তার দলের সাথে আলোচনা করেছি। আমাদের দাবিনামার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ, পদত্যাগ করে সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকারের হাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি।

‘আমরা একমত হয়েছি যে এই দাবিগুলোতে আমরা যুগপত আন্দোলন শুরু করবো। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করব।’

মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- এ টু জেড সকলকে একত্রিত করা। আল্লাহ রহমতে আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক সাথে আলোচনায় সফলকাম হয়েছি। আমি বিশ্বাস করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ এই সংগ্রাম জয়যুক্ত হবেই।

গতকাল ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সন্ধ্যায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের সাথে সংলাপে বসবেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies