1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

সরকারের ক্ষমতার কোনো নির্বাচনী বৈধতা নেই : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

সরকার যে ক্ষমতায় আছে তার কোনো নির্বাচনী বৈধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যেহেতু তাদের (সরকারের) অবৈধ সত্ত্বা। তারা যে ক্ষমতায় আছে তাদের কোনো নির্বাচনী বৈধতা নেই। তাই এই অবৈধ সত্ত্বার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের মানুষের কাছ থেকে তাদের প্রতি ধিক্কার এসেছে। এটি আড়াল করতে তারা নানা ধরনের কথা আর মায়াজাল তৈরির চেষ্টা করছেন।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে সেটিকে আড়াল করার জন্য প্রধানমন্ত্রী ওয়াশিংটনের মতবিনিময় সভায় বলেছেন বিএনপি আমলের দুর্নীতি আর নৃসংসতা সবাইকে জানতে হবে।

তিনি বলেন, ‘বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় বা কোনো ধরনের নৃসংসতা হতো তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞা আসতো। কিন্তু বিএনপির সময়ে এই ধরনের নিষেধাজ্ঞা আসেনি। আজকে সারা পৃথিবীর মানুষ জানে এই সরকারের নিষ্ঠুর নির্যাতনের কথা, তাদের কুকীর্তির কথা।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নিশিরাতের ভোট করে বিএনপির বিরুদ্ধে বানোয়াট মিথ্যা কাহিনী বানিয়ে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ১৩/১৪ বছর যে অপপ্রচার করেছে, মানুষকে শুনিয়েছে সেই কাহিনী মানুষ বিশ্বাস করেনি। তাদের মহাদুর্নীতির মহাকীর্তি নিয়ে দেশে বিদেশের মানুষের মুখে ছি: ছি: পড়ে গেছে। তাদের সকল অপকর্ম দেশে বিদেশে সকল মানুষের মুখে মুখে। এসব ঢাকার জন্য প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মতবিনিময় সভায় বিএনপির অপকর্মের কথা বিদেশে জানানোর জন্য বলেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies