1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে: ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তিকে বাইরে থেকে যতটা নিষ্ক্রিয় মনে হয় ভেতরে ভেতরে তারা তার চেয়ে সক্রিয়। আগের চেয়ে সক্রিয় এ রকম একটা বাতাবরণ দেশে আছে যা অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যা ঘটেছে; বীভৎস। চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এ ছাড়া রংপুর-সিলেট-সুনামগঞ্জ-নাসিরনগরের ঘটনা- এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি, যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দু’ এক জায়গায় লক্ষ্য করেছি।

শুক্রবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে-উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভোটের মূল্য সমান। কারও ভোটের মূল্য বেশি, কারও কম না। আপনারাও এ দেশের নাগরিক এবং আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারও মনে করা উচিত না।

ওবায়দুল কাদের বলেন, আমি গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দরকার হলে মন্দিরে-মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। তাদের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও থাকবেন। আমরা আশা করি এই উৎসবে সবাই শরিক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies