1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অপরাধে তিন যুবক আটক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলা উপজেলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের এ তথ্য জানায় র‌্যাব। এর আগে বৃহস্পতিবার রাতে নজিপুর পৌরসভার দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকরা হলেন, উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন (২১) ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার (৩০)। গ্রেফতারকৃত যুবকরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের দ¦ারা অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান নেতৃত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পতœীতলা থানার নজিপুর পৌরসভার ৬ নম্বর দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি ষ্ট্যাম্প, নগদ ৫৮০ টাকা এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পতœীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ৩০/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies