1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নতুন আইজিপি মামুন, র‍্যাবের মহাপরিচালক খুরশীদ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন। সেদিন থেকেই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ দায়িত্ব পালন করবেন। এদিকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও ৩০ সেপ্টেম্বর এ পদে দায়িত্ব নেবেন। এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, আইজিপি বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবের ডিজি পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies