1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রূপপুর প্রকল্পে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সম্প্রতি একটি ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারটির নামকরণ করা হয়েছে ‘চাইল্ডহুড টেরিটোরি’। তিন বছর বা তদুর্ধ প্রি-স্কুল শিশুরা এবং গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ডে-কেয়ার সেন্টারের সুবধা পাবে। এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, “প্রকল্পে শিশুদের জন্য একটি ডে-কেয়ার সেন্টার চালুর দাবি বহুদিনের। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিজস্ব পরিবার ও ঘনিষ্ট আত্মীয়-স্বজনদের থেকে দূরে থাকতে হয়। আমরা এমন সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আমাদের এমপ্লয়ীরা পরিবারসহ বাংলাদেশে বসবাস করতে পারেন। এর ফলে রূপপুর প্রকল্পে কাজ করার জন্য আগ্রহ বাড়বে এবং আমাদের সহকর্মীরা কাজের ব্যাপারে আরো বেশি অনুপ্রেরণা পাবেন”।

প্রাথমিকভাবে এই সেন্টারে বর্তমানে ১৫টি শিশু রয়েছে এবং খুব শীঘ্রই ৩টি শিশু যোগ দেবে। সেন্টারে মোট ১০ জন স্টাফকে নিয়োগ দেয়া হয়েছে। যারা শিশুদের দেখাশোনার পাশাপাশি এবং তাদের জন্য খেলাধুলা, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করবেন। স্কুল শিক্ষার্থীদের জন্য মস্কোর ইন্টারন্যাশনাল স্কুল অফ বেøন্ডেড লার্নিং থেকে অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। ডে-কেয়ার সেন্টারটির নিজস্ব খেলার মাঠ ছাড়াও রয়েছে ফিটনেস এরিয়া, নাচ এবং গানের ক্লাস রুম। আর্ট এবং মিডিয়ার ওপর দুটি ওয়ার্কশপও তৈরী করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে আলাদা মেডিক্যাল রুম যেখানে একজন শিশু বিশেষজ্ঞকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকবে একটি করে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। ২০১৫ সালের ২৫শে ডিসেম্বর এক চুক্তির অধীনে প্রকল্প বাস্তবায়নের জন্য জেনারেল কন্ট্রাকটরের দায়িত্ব লাভ করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies