1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আন্দোলনের রিহার্সেল চলছে, ফাইনাল পরে : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

আন্দোলনের ‘রিহার্সেল চলছে, ফাইনাল খেলা’ এখনো শুরু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের প্রায় বলেন, আমাগো আন্দোলন করার মোরদ নাই.. আন্দোলন নিয়ে কত কথা কয়। আপনি এতো কা কা করেন কেনো? এটা মাত্র তো রিহার্সেল, এখনো তো ফাইনাল খেলা আমাদের নেতাকর্মীরা শুরুই করে নাই।’ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলা-নারায়ণগঞ্জে তিন নেতাকর্মী হত্যা, সারাদেশে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যেভাবে জেগে উঠেছেন। এখন আপনারা যেমন পুলিশ দেখলে দৌঁড় দেন না, সামনে দাঁড়ান। এই সামনে দাঁড়ানোর কাজটা অব্যাহত রাখুন। আজকে রাস্তায় আপনাদের হাতে পতাকাসহ ছোট ছোট লাঠি ছিল। এরপরে মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। প্রত্যেকের হাতে লাঠি থাকবে। কেনো থাকবে? আন্দোলনে-সংগ্রামে নেতাকর্মীদের আত্মরক্ষার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়।’

‘আঘাত আসলে তো পাল্টা আঘাত করতে হবে’ নেতাকর্মীদের এ রকম পরামর্শের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান গয়েশ্বর।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বের প্রতি আহ্বান থাকবে জনগণের এই লড়াইয়ে তাদের পাশে থাকুন। আমরা গণতান্ত্রিক বিশ্বের সদস্য হিসেবে আপনাদের সহযোগিতা চাই, গণতন্ত্রের প্রশ্নে এবং আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রশ্নে। আমাদেরকে ক্ষমতায় এনে দিতে হবে না কাউকে। জনগণ ডিসাইড করবে কাকে ক্ষমতা দেবে, কাকে দেবে না।’

মহানগর বিএনপি উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies