1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

বিএনপির জনপ্রিয়তায় সরকার বেসামাল: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে ও বিএনপিকে দুর্বল করতে বাড়িতে হামলা করছে। এতে বোঝা যায়, আওয়ামী অবৈধ সরকারের সিংহাসন এখন টালমাটাল।’ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয়-অমানবিক খেলা যেন থামছেই না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃস্টির মাধ্যমে জোর করে রাস্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন সরকারের মূলনীতিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গণভিত্তি নেই বলেই তারা মানুষের সমাগম দেখলেই আঁতকে উঠছে। আর সেজন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিএনপির সভা-সমাবেশে লেলিয়ে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা মাসুদের বাসায় হামলা, ভাঙচুর ও তাঁর বাবা-মাকে বর্বর কায়দায় পিটিয়ে আহত করার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলে নিষ্ঠুরতার আরও একটি অধ্যায় হয়ে থাকবে। দেশবাসী বর্তমানে এমনই এক জালিম সরকারের অধীনে বসবাস করছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীদের বাবা-মা, স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনরাও নিরাপদ নয়; প্রতিশোধ নিতে আওয়ামী সন্ত্রাসীরা তাঁদেরকেও আঘাত করছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies