1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দূর্গাপুজা উদযাপনের লক্ষে পোরশায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপুজা যথাযথভাবে উদযাপনের লক্ষে নওগাঁর পোরশায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তার বক্তব্যে খাদ্যমন্ত্রী আসন্ন দূর্গাপুজায় সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বলেন। তিনি পূজায় মাদকের ব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন। ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জুয় কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্নœ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies