1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ : রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর গতকাল ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেটি সরকারের নৃশংসতার বহিঃপ্রকাশ। এই ঘটনা সকল নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেক্টরে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

রিজভী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। ছাত্রদল নেতাকে না পেয়ে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এর জবাব জনগণ অচিরেই দিবে।

এ সময় উপস্থিত ছিলেন রুপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ-ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies