1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ী ভেঙেছে। এতে এক হাজার একর ফসলী জমিন নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলী জমিন, মাছের ঘের ও গরুর প্রকল্প। একাধিকবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোন সাঁড়া দেয়নি।  এ কারনে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙন কবলিত এলাকার প্রায় দুইশত মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানব বন্ধন কর্মসূচী পালনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies