1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

যুবদলের নেতাকর্মিদের রক্ত বৃথা যেতে পারেনা রাজপথেই ফয়সালা হবে-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, নি বলেন, পুলিশ পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করে আমাদের ভাই যুবদল কর্মী শাওনকে হত্যা করেছে। এর আগে নূরে আলম, আব্দুর রহিম, জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত কখনোই বৃথা যাবে না। যুবদলের নেতাকর্মিদের রক্ত বৃথা যেতে পারেনা রাজপথেই এর ফয়সালা হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর ভর করে আর বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা বর্তমান সরকার। এক শাওনকে হত্যা করেছে এখন লক্ষ লক্ষ শাওন রাজপথে রয়েছে। পুলিশ দিয়ে হামলা-মামলা- গুম ও হত্যা করে যুবদলের নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। যতদিন না পর্যন্ত শাওন হত্যার বিচার না হবে যুবদল রাজপথ ছাড়বেনা। অচিরেই এই অবৈধ সরকারের পতন ঘটবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যুবদল কর্মী শাওনসহ সব হত্যাকারীদের বিচার এই দেশেই হবে। সাধারণ জনগণ আজ জেগে ওঠেছে। সরকার পতনে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শনিবার (১০সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহর যুবদলের উদ্দ্যেগে কালো পতাকা মিছিল ও শোক র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উক্ত কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু’র নেতৃত্বে বিশাল একটি শোক র‌্যালিটি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র‌্যালি বের হয়। নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ করে শেষে হয় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি’র সভাাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন এবং সদস্য সচিব আদিল শাহারিয়ার র্গোকী পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিপলু, জাহিদ, আবু সাইদ, সাদ্দাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies