1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

দেশে অবশ্যই গণতন্ত্র ফিরবে, সুসময় আসবে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে। সেদিন আর বেশি দূরে নয়। এর জন্য ত্যাগ ও কষ্ট করতে হবে। এ পথেই দেশে সবসময় গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার ফিরে এসেছে; এবারও ফিরবে।পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা মো. শ্রাবণকে দেখতে গিয়ে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছাত্রদল নেতা শ্রাবণ রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে গিয়ে তাঁর মাকে শান্তনা দিয়ে কথাগুলো বলেন বিএনপি মহাসচিব। শ্রাবণের মাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনাদের পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে শ্রাবণের চিকিৎসা করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। গণতন্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত। তাঁর এই কষ্ট বৃথা যাবে না। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে গত ২২ আগস্ট থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর পাকুন্দিয়ায় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন শ্রাবণ। এরপর থেকে তিনি ফুসফুস, খাদ্যণালী, লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার তাঁর চিকিৎসার খোঁজখবর নেন মির্জা ফখরুল। এ ছাড়া বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তাঁর সার্বিক তদারকি করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies