1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না: জি এম কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির কর্মসূচিতে হামলার প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কোনো দাবিতে আন্দোলনে হলে তাতে পুলিশ ও প্রতিপক্ষ হামলা করছে। এমন বাস্তবতায় নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। পুলিশ ও প্রশাসন সরকারের হাতে, সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না। আজ বুধবার দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) সাজানো নির্বাচন করার পায়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করেছে। মানুষ মনে করে ইভিএম কারচুপির মেশিন। কিন্তু ইসি ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মনে হচ্ছে, ইসি কোনো এজেন্ডা বাস্তবায়নে মাতামাতি করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ কাউন্সিলের ডাক দিলেও জি এম কাদেরের দাবি জাপায় কোনো সংকট নেই। তিনি বলেছেন, ভাঙনের মুখে পড়বে না জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও বিএনপি বারবার জাতীয় পার্টির ক্ষতি করতে চেয়েছে। যারা দল ছেড়ে গেছে তাঁরা কেউ শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। এভাবে কেউ চলে গেলেও জাতীয় পার্টি দুর্বল হবে না। জি এম কাদের বলেছেন, রওশন এরশাদ অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি বারবার ফোন করে খোঁজ-খবর নেন। রওশন এরশাদ কখনো জাতীয় পার্টির চেয়ারম্যান হতে চাননি। রওশন এরশাদ তাকে একাধিকবার বলেছেন ‘জাতীয় পার্টি এখন ভালোভাবে চলছে।’ তিনি আরও বলেন, দলের জ্যেষ্ঠ নেতারাও নিয়মিত রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা মনে করেন, রওশন এরশাদের অসুস্থতার সুযোগে তাঁর নাম ভাঙিয়ে কাউন্সিল ডাকানো হয়েছে। যারা জাতীয় পার্টির কেউ নন কিংবা দল থেকে বহিষ্কৃত তাঁরা রওশন এরশাদকে অপব্যবহার করতে চাইছে। তাই জাপার সংসদীয় দল ষড়যন্ত্র নস্যাৎ করে পার্টির ঐক্য রক্ষায় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা না রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংসদীয় দলের সিদ্ধান্ত স্পিকারকে চিঠিতে জানানো হয়েছে। এখন স্পিকার বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies