1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দেনদরবার করতে ভারতে প্রধানমন্ত্রী : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে কারো কোনো কথা বলার অধিকার নেই। যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। বুধবার (৭ সেপ্টেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। রিজভী বলেন, ‘আমরা এমন একটি সময়ে এখানে এসেছি যখন চারিদিকে অন্ধকার। কারো কোনো কথা বলার অধিকার নেই। দেশে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। সভা-সমাবেশ করা স্বার্বজনীন গণতান্ত্রিক অধিকার কিন্তু সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতিমুহূর্তে। তাদের আক্রমণে কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ চোখ হারাচ্ছেন। তিনজনের জীবনও চলে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম প্রতিমুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে। গতকালও ডিমের দাম আরো বৃদ্ধি করা হয়েছে। বিরোধীদল হিসেবে আমরা যখন প্রতিবাদ করছি তখনি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর চন্ডমূর্তী নিয়ে আবির্ভূত হচ্ছে। আজকে দেশের মানুষ ক্ষুধার্ত, অনাহারে থাকছে। বিএনপি নিজেরাই দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে হামলা করছে- সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা করে আসছেন। গণতান্ত্রিক শক্তির উপর তারা বুলডোজার স্টিম রোলার চালিয়ে তারাই আবার মিথ্যা স্টেটমেন্ট দেন। মিয়ানমারের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, এটা তো নির্বাচিত সরকার নয় তাদের গণভিত্তি নেই বলেই তাদের পরাষ্ট্রনীতি অত্যন্ত দুর্বল ও নতজানু। দেশের এমন পরিস্থিতিতে একটা যে শক্ত প্রতিবাদের ভাষা সেটাও সরকার দিতে পারছে না কারণ একদিকে তাদের গণভিত্তি নেই অন্যদিকে অন্যান্য দেশের সমর্থনে তাদের টিকে থাকতে হচ্ছে। এই কারণে তাদের নতজানু হয়ে থাকতে হচ্ছে। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies