1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ১০ জন জুয়াড়ি আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীকে ১০ জুয়াড়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় মহানগরীর বোয়ালিয় থানাধীন সুজানগর এলাকায় জুয়া খেলা অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় জুয়াড়িদের কাছ থেকে তাস ও নগদ ১৭,১৩০ টাকা জব্দ করা হয়।  আটককৃতরা হলো: বোয়ালিয়া থানাধিন সুজানগর এলাকার মোঃ কেরামত শেখের ছেলে মোঃ কামরুজ্জামান(৪৫), মোঃ নেজাম আলীর ছেলে মোহাম্মদ আলী(৪০), মোঃ খোদাবক্সের ছেলে মোঃ রিপন আলী(৩৫), মৃত সেরাজুল ইসলামের ছেলে মোঃ আজিজুল ইসলাম(৩৪), মোঃ দেলোয়ার হোসেন দুলালের ছেলে মোঃ ইমতিয়াজ নুর সাগর(৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ তুহিন(৩৩), মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৩৫), মোঃ কালু শেখের ছেলে মোঃ রাজন শেখ(৩৬), মোঃ মোজাম্মেল শেখের ছেলে রিপন শেখ(৩৪), মৃত দবিরের ছেলে মোঃ মিঠুন(৩৫)।  মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত রাখতে মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।  এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানাধিন সুজানগর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে আটক করেছে মহানগর ডিবি পুলিশের একটি দল।  আটকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানি ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies