1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

স্বৈরাচারী আওয়ামীলীগ আজ পুলিশ বাহিনীতে জনগনের প্রতিপক্ষ করছে- বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, নারায়নগঞ্জের ঘটনা নতুন কিছু নয়, এর আগেও তারা ভোলায় একই কান্ড ঘটিয়েছে। স্বৈরাচারী আওয়ামীলীগ আজ পুলিশ বাহিনীতে জনগনের প্রতিপক্ষ করার চেষ্ঠা করছে। আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নই, আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নই। আমার ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সংসার চলে, তাদের ছেলে-মেয়েরা লেখা-পড়া শিখে, তাদের বউ-বাচ্চাদের কাপড় দেয়-তাই না। তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলবে এটা মেনে নেওয়া জায়না। বিএনপি এবার কোনো মতেই পরাজিত হবে না। এবার আমাদের বিজয় লাভ করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ ভোলায় নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনো মতেই বৃথা যেতে দেয়া যাবে না। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তরা এসব কথা বলেন। বক্তরা আরো বলেন, গুলি চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। জনতার শক্তি অপ্রতিরোধ্য। আন্দোলনে গণ জোয়ার সৃস্টি হয়েছ। এই গণ জোয়ারে খুনী সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ । বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনকে যারা রক্তস্নাত করেছে ,তাদের বিচার হবে।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, এ কে এম তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, শাকিল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়কোদ্দোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসনাম বাবলু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ময়নুল হক বকুল সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies