1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবানে এবার বোমা ও গুলি নিক্ষেপ করল মিয়ানমার

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

মর্টার শেলের পর এবার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করেছে মিয়ানমার। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৮-১০টি গোলা বর্ষণ করা হয়। হেলিকপ্টার থেকে আনুমানিক ৩০-৩৫টি ফায়ার করতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে ফায়ার করা দুটি গোলা পতিত হয়। এছাড়া ঘুনধুম ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে চার রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয়। মুরিঙ্গাঝিরি ক্যাম্পে ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে বলে জানা গেছে। বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভীতি ছড়িয়ে পড়ে। পরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies